বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

চার ম্যাচ জিতেও বাদ প্রোটিয়ারা, সেমিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২২৮ বার

কাগিসো রাবাদার হ্যাটট্রিক রাঙানো দিনে ইংল্যান্ডকে ১০ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে ইংলিশদের বিপক্ষে জয় পেলেও গ্রুপের তৃতীয় দল হিসেবে বিদায় নিলো প্রোটিয়া। শেষ ম্যাচে হারলেও টানা চার জয়ে রান-রেট ব্যবধানে গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে পা রাখলো ইংল্যান্ড। এ ছাড়াও আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারানো অস্ট্রেলিয়াও সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিতে জায়গা করে নিলো। কিন্তু চার ম্যাচ জেতা প্রোটিয়ারা বাদ পড়লো রান-রেট ব্যবধানে।

আজ শনিবার শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে দুই উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭৯ রানে থামে ইংলিশরা। দারুণ লড়াইয়ে শেষ ওভারে ১৪ রানের প্রয়োজন ছিল ইংলিশদের। রাবাদার করা ওভারটির প্রথম তিন বলে তিন ব্যাটসম্যানকে হারায় ইংল্যান্ড। তাতেই হ্যাটট্রিক পূর্ণ করে প্রোটিয়া এই পেসার।

চার ম্যাচে জিতেও সেমিতে জায়গা হয়নি দক্ষিণ আফ্রিকার। সমান সংখ্যক ম্যাচ জিতে সেমিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। সেমিতে যেতে হলে ইংল্যান্ড ৮৭ রানের কম গুটিয়ে দিতে হতো আফ্রিকাকে, তাতে বাদ পড়তো ইংলিশরা। না হয় ১৩১ রানে আটকাতে পারলে বাদ পড়তো অস্ট্রেলিয়া। কিন্তু এতো সব সমীকরণ ভেস্তে গেল যখন ইংল্যান্ড ৮৭ ও ১৩১ রান পেরিয়ে গেল।

সেমিফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ গ্রুপ দুই চ্যাম্পিয়ন পাকিস্তান। তবে ইংল্যান্ডের প্রতিপক্ষে কে হতে যাচ্ছে সেটা নিশ্চিত হওয়া যাবে নিউজিল্যান্ড-আফগানিস্তানের ম্যাচের পরে। কিউইরা জিতলে তারাই হবে ওই গ্রুপের দ্বিতীয় সেমিফাইনালিস্ট। কিন্তু যদি হেরে যায় তখন রান-রেটের ব্যবধানে সেমিতে চলে যাবে ভারত। যদিও তার জন্য নামিবিয়াকে হারাতে হবে বিরাট কোহলিদের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com