বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলার রায় হচ্ছে না আজ আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট

রহস্যময়ী চরিত্রে বুবলী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১২ বার

বারবার পিছিয়ে যাওয়া চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর বহুল প্রত্যাশিত সিনেমা ‘পিনিক’ মুক্তি পাচ্ছে আসন্ন রোজার ঈদেই। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার। ১ মিনিট ৪০ সেকেন্ড দীর্ঘ এই টিজারটি প্রকাশের পর থেকেই এর রুদ্ধশ্বাস অ্যাকশন ও ভিন্নধর্মী গল্পের আবহ দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।  অন্যরকম এক রহস্য ও উত্তেজনায় ভরা টিজারে দেখা যায়, একটি অন্ধকার রুমে একজন নারীকে বেঁধে রাখা হয়েছে। তারপর মুখোশ পরে একজন ব্যক্তি অট্টহাসি দিয়ে রুমে প্রবেশ করে এবং ইলেকট্রিক করাত দিয়ে হত্যার দৃশ্য দেখানো হয়েছে। এতে বুবলীকে কনের সাজে এক রহস্যময় মুহূর্তে দেখা যায়।

এদিকে বুবলীর বিপরীতে অভিনয় করা আদর আজাদকে দেখা গেছে ধুন্ধুমার অ্যাকশন অবতারে। ভারী আগ্নেয়াস্ত্রের ব্যবহার, চেইন-স দিয়ে রক্তক্ষয়ী সংঘাত ও এমনকি কুমিরের উপস্থিতির মতো রুদ্ধশ্বাস সব দৃশ্য নজর কেড়েছে দর্শকদের। সিনেমার ট্যাগ লাইন ‘কেউ নিষ্পাপ না’-এর কাহিনিতে বড় কোনো রহস্যের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন ভক্ত-অনুরাগী। সিনেমার নির্মাতা জাহিদ জুয়েল জানান, ‘পিনিক’ সিনেমার গল্পটি খুবই শক্তিশালী। রহস্য ও মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার হলেও এই সিনেমায় থাকছে অ্যাকশন, হরর, রোমান্স। সব মিলিয়ে এটি দর্শককে দারুণ মজা দেবে।

আদর-বুবলী ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন আলীরাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মাসুম বাশার ও জয়িতা মহলানবিশসহ একঝাঁক অভিজ্ঞ শিল্পী। সিনেমাটির কাহিনি লিখেছেন আখিউজ্জামান মানন এবং এটি প্রযোজনা করেছেন আশরাফ। ইউরো বাংলা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই সিনেমাটির পরিবেশনার দায়িত্বে রয়েছে জাজ মাল্টিমিডিয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com