বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

প্রবল বৃষ্টিতে তামিলনাড়ুতে মৃত ৪, ঘরছাড়া বহু মানুষ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ২১০ বার

শনিবার থেকে একটানা বৃষ্টির জেরে বিপর্যন্ত ভারতের তামিলনাড়ু। ইতোমধ্যেই দুর্যোগের প্রকোপে প্রাণ হারিয়েছেন চারজন। ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্তত ৭০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে আড়াই শ’রও বেশি কুঁড়েঘর। মঙ্গলবারও রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় চেন্নাই, থেনি এবং মাদুরাই জেলাতে চারজনের মৃত্যু হয়েছে। সোমবারই জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর দু’টি দল মাদুরাই ও একটি করে দল তিরুভাল্লুর ও চেঙ্গেলপেটে পৌঁছেছে। এদিকে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকার্য চালাচ্ছে থাঞ্জাভুর ও কাড্ডালোর জেলায়।

শনিবার সকাল থেকেই রাজ্যের ৩৬টি জেলায় ভারী ও অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়। সেই বৃষ্টি সোমবার পেরিয়ে এখনো চলছে বহু অঞ্চলেই। এই প্রবল বৃষ্টির ধাক্কায় কার্যত বিপর্যস্ত জনজীবন। বহু গাছ ভেঙে গেছে। পানি জমে বহু এলাকাই জলমগ্ন। চেন্নাইসহ ১৪টি জেলার স্কুল, কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ বহু অফিসও। বেসরকারি সংস্থার কর্মীরা বাড়িতে থেকেই কাজ করছেন।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিন বৃষ্টি-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান সোমবার। চেন্নাইয়ের রয়াপুরমে ত্রাণও বিলি করেন তিনি। কোনো রকম অবাঞ্ছিত ঘটনা থেকে বাঁচতে জলমগ্ন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। বলা হচ্ছে, গত কয়েক বছরের মধ্যে তামিলনাড়ুতে একটানা এত বৃষ্টি হতে দেখা যায়নি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এক নিম্নচাপই এই বিপর্যয়ের জন্য দায়ী। সেই নিম্নচাপের চোখরাঙানি এখনই কমছে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।দ চেন্নাই, কাঞ্চিপুরমের মতো বহু অঞ্চলেই মঙ্গলবারও প্রবল বৃষ্টি হবে বলে জানিয়েছে তারা। ফলে ক্রমেই আশঙ্কা বাড়ছে।
সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com