বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

ঢাকা সিটির উত্তর ও দক্ষিণের ভোট ৩০ জানুয়ারি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৩৭১ বার

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৩০ জানুয়ারি। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ৩১ ডিসেম্বর।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা রোববার সংবাদ সম্মেলনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

সিইসি বলেন, ৩১ ডিসেম্বরে দুই সিটির নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২ জানুয়ারি এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি।

সিইসি জানান, ৩০ জানুয়ারি সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। আর দুই সিটিতেই ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সিইসি বলেন, ইভিএম পরিচালনায় প্রতি কেন্দ্রে দুজন করে সেনাসদস্য থাকবেন।

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন হয়। ওই নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী আনিসুল হক আর দক্ষিণে সাঈদ খোকন মেয়র নির্বাচিত হন। একই দিন অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র আ জ ম নাছির উদ্দিন নির্বাচিত হন।

২০১৭ সালের ৩০ নভেম্বর মেয়র আনিসুল হক ইন্তেকাল করায় মেয়র পদটি শূন্য হয়। এরপর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি উত্তর সিটির উপনির্বাচনে মেয়র হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com