বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আগামী মার্চের মধ্যে ইউরোপে মারা যেতে পারে ৫ লাখ মানুষ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ২৬৯ বার

জরুরি ব্যবস্থা নিতে ব্যর্থ হলে ইউরোপ মহাদেশে আগামী মার্চের মধ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে পাঁচ লাখ মানুষ মারা যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল শনিবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

সংস্থার ইউরোপ বিষয়ক পরিচালক ডক্টর হ্যান্স ক্লুজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তিনি নতুন করে কোভিড-১৯ এর মহামারী ছড়িয়ে পড়ার ব্যাপারে খুবই উদ্বিগ্ন। করোনার কারণে এরইমধ্যে ইউরোপের অনেক দেশ নতুন করে লকডাউন দিতে বাধ্য হয়েছে।

ড. হ্যান্স বলেন, বর্তমান পরিস্থিতিতে জনস্বাস্থ্য রক্ষায় আরো অনেক পদক্ষেপ নিতে হবে। কোভিড-১৯ আরেকবার আমাদের এই অঞ্চলে মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইউরোপ জুড়ে নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ হিসেবে হ্যান্স ক্লুজ শীত মৌসুমের আগমণ ও কম মাত্রায় টিকা গ্রহণকে দায়ী করেন। এর আগে গত বৃহস্পতিবারই তিনি ইউরোপের ৫৩টি দেশে করোনা বিস্তারের হারে গভীর উদ্বোগ প্রকাশ করেন।
সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com