বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

চব্বিশেও লড়তে চান বাইডেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৬৩ বার

২০২০ সালের নির্বাচনে জয়লাভের পর চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন জো বাইডেন। দায়িত্ব নেওয়ার পর এখনো এক বছর পার না হলেও এরই মধ্যে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন ডেমোক্র্যাট এই নেতা। মূলত হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এই তথ্য সামনে এনেছেন। খবর রয়টার্সের।

সাকি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার লক্ষ্যে ২০২৪ সালের নির্বাচনেও প্রতিদ্বন্দি¦তা করবেন ৭৯ বছর বয়সী জো বাইডেন।

রয়টার্স বলছে, কয়েক মাস ধরে প্রেসিডেন্ট বাইডেনের প্রতি মার্কিন নাগরিকদের আস্থা আগের তুলনায় কম দেখা যাচ্ছে বলে সম্প্রতি প্রকাশিত বেশ কয়েকটি জরিপে ইঙ্গিত মিলেছে। তাই তিনি আরও চার বছরের জন্য প্রেসিডেন্ট পদে থাকতে চাইবেন না বলেই মনে করেছিলেন ডেমোক্র্যাটদের অনেকে।

নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে মার্কিন সেনাদের সঙ্গে থ্যাংকসগিভিংয়ের এক অনুষ্ঠানে সোমবার প্রেসিডেন্ট বাইডেন যোগ দিতে যাওয়ার পর জেন সাকি বলেন, ‘তিনি (ফের নির্বাচনে লড়তে) চান। এটিই তার ইচ্ছা।’

রয়টার্স বলছে, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর জয় কার্যত সবাইকে বিস্মিত করেছে। অন্যদিকে ডেমোক্র্যাট অধ্যুষিত নিউজার্সি অঙ্গরাজ্যেও চমকে গেছে জো বাইডেনের দল। সেখানে বেশ অল্প ব্যবধানে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী। এদিকে বাইডেন যদি পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দি¦তা না করেন, তা হলে দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের আবির্ভূত হওয়ার সম্ভাবনা বেশি। তবে তার প্রতি মানুষের আস্থা নিয়েও উঠছে প্রশ্ন। ইউএসএ টুডে/সাফলক ইউনিভার্সিটির সাম্প্রতিক একটি জরিপে কমলা হ্যারিসের প্রতি মাত্র ২৮ শতাংশ মানুষের আস্থার কথা উঠে এসেছে।

গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত শুক্রবারই প্রথমবারের মতো চিকিৎসকদের শরণাপন্ন হয়েছিলেন জো বাইডেন। শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার কিছু সমস্যা ধরা পড়লেও তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য ফিট বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com