রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

এন্ড্রু কিশোরের জন্য ২৫ লাখ টাকা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৪১৫ বার

২০ ডিসেম্বর নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে এন্ড্রু কিশোরের চিকিৎসা সহায়তার জন্য কনসার্টের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠানটির আয়োজন করে শোটাইম মিউজিক।

এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর খান জানান, এরই মধ্যে অনুষ্ঠানটি হয়েছে। এই অনুষ্ঠান থেকে এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য ২৫ লাখ টাকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে বেশির ভাগ অর্থ সংগ্রহ হয়েছে। আরও অনেকেই প্রতিশ্রুতি দিয়েছেন। তাদের কাছ থেকে পাওয়ার পর সম্পূর্ণ অর্থ এন্ড্রু কিশোরের ব্যাংক হিসাব নম্বরে জমা দেওয়া হবে। এ কনসার্টে বেবি নাজনীনসহ যুক্তরাষ্ট্রপ্রবাসী আরও ৪০ জন শিল্পী অংশ নিয়েছেন। তারা গান গেয়েছেন এবং বিভিন্ন পরিবেশনায় অংশ নিয়েছেন। শিল্পীদের কেউ কোনো পারিশ্রমিক নেননি।

বরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর ক্যানসারে আক্রান্ত। এখন তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তার এই চিকিৎসা সম্পন্ন করার জন্য আরও ২ কোটি ১০ লাখ টাকা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com