মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

জাহাঙ্গীরের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৩১৫ বার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় গাজীপুর সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আজ সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে এ মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য ওমর ফারুক আসিফ।

শুনানি শেষে সিআইডি পুলিশকে আগামী ৬ জানুয়ারি মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বাদী ওমর ফারুক আসিফ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য এবং ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সাবেক সহসম্পাদক।

এর আগে গতকাল রোববারও একই ট্রাইব্যুনালে মামলার অভিযোগ দাখিল করেন মোহাম্মদ ওমর ফারুক আসিফ। কিন্তু সেদিন ট্রাইব্যুনাল থানায় মামলার পরামর্শ দেন।

জানা গেছে, ট্রাইব্যুনালে পরামর্শ অনুযায়ী বাদী থানায় গিয়ে মামলা করতে পারায় সোমবার আবার ট্রাইব্যুনালে মামলার আবেদন দাখিল করেন। এর মধ্যে একই অভিযোগে দন্ডবিধি আইনে দেশের রাজবাড়ী, মাদারীপুরসহ বিভিন্ন জেলায় মামলা হয়েছে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার করা হয়। গত ১৯ নভেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর পর গত ২৫ নভেম্বর মেয়র পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com