বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

প্রথম সেশনে বাংলাদেশের দারুণ শুরু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ২৩৩ বার

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। দিনের প্রথম সেশনেই পাকিস্তানের দুই ওপেনারকে সাজঘরে ফিরিয়েছে স্বাগতিকরা। এতেই স্বস্তির সঙ্গে সেশন কাটিয়েছেন তাইজুল ইসলাম ও সাকিব আল হাসানরা।

আজ শনিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাবর আজম। দিনের প্রথম সেশনে ৩১ ওভার ব্যাট করে দুই উইকেট হারিয়ে ৭৮ রান তোলে তার দল।

শুরুতে ব্যাট করতে এসে বেশ সাবলীলভাবে ব্যাটিং শুরু করেন দুই ওপেনার আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক। শুরু থেকে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। তবে প্রথম টেস্টের দুই ইনিংসের মতো এবার এই জুটিকে থিতু হতে দেয়নি স্বাগতিকরা। তাইজুলের কল্যাণে শুরুতে শফিকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু পায় বাংলাদেশ। দলীয় ৫৯ রানের মাথায় এই ব্যাটারকে ফেরান তিনি। ৭৭মিনিট ক্রিজে থেকে ৫০ বলে করেন ২৫ রান।

প্রথম স্পেলে পেসারদের পর দ্বিতীয় স্পেলে দুই প্রান্ত থেকে বোলিং করেন সাকিব ও তাইজুল। এই দুই স্পিনারে অনেকটা পিছপা হয় পাকিস্তানের ব্যাটিং গতি। এর মাঝে বেশ কয়েকবার পাকিস্তানি ব্যাটারদের লেগ বিফোরের জন্য ভুগিয়েছেন সাকিব। যদিও দ্বিতীয় শিকারও করেন তাইজুল। দলীয় ৭০ রানের মাথায় ওপেনার আবিদকে ফেরান এই স্পিনার। ৮১ বলে ৩৯ করে বোল্ড হন তিনি।

প্রথম সেশনের বিরতির আগে আজহার আলীকে নিয়ে ৬ ওভার ব্যাট করেন বাবর আজম। এই জুটিতে ৮ রান তুলে সেশন শেষ করে পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com