রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

বঙ্গবন্ধু বিপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম, তলানীতে রংপুর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৩৮৩ বার

বঙ্গবন্ধু বিপিএলে ইতোমধ্যে ১৭ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ পর্বে বাাকি রয়েছে আরো ২৪টি ম্যাচ।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মোট তিনটি ভেন্যুতে নিয়ে এবারের বিপিএলে ঢাকায় প্রথম পর্ব শেষ করে চট্টগ্রাম পর্বও শেষ হতে চলেছে। চট্টগ্রামে আজকের দুটি ম্যাচের পর আবারো ঢাকা পর্ব শুরু হবে। এর পর সিলেটে ছয়টি ম্যাচ শেষে আবারো ঢাকায় তৃতীয় ও শেষ পর্ব অনুষ্ঠিত হবে।

পয়েন্ট টেবিলে দলের বর্তমান অবস্থান:

বঙ্গবন্ধু বিপিএলে সাতটি দলের মধ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১০ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের শীর্ষে রয়েছে। তবে তারা ম্যাচও খেলেছে অন্যদের চেয়ে বেশি। সাত ম্যাচে পাঁচটিতে জয় ও দুটিতে হার তাদের।

অপরদিকে, রাজশাহী রয়্যালস টুর্নামেন্টে সবচেয়ে কম ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। চার ম্যাচে তিন জয় পেয়েছে তারা, আর হেরেছে মাত্র একটিতে।

এদিকে, সমন সংখ্যক পয়েন্ট নিয়ে পর্যায়ক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে খুলনা টাইগার্স ও ঢাকা প্লাটুন। খুলনা পাঁচ ম্যাচে টানা তিন জয়ের পর টানা দুটিতে হেরেছে। ঢাকাও পাঁচ ম্যাচে তিনটিতে জয় ও দুটিতে হেরেছে।

টুর্নামেন্টে পাঁচ ম্যাচে তিনটে হার ও দুই জয়ে চার পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। আর সমান সংখ্যক ম্যাচ খেলে ষষ্ঠস্থানে সিলেট থাণ্ডার এবং সপ্তম ও সর্বশেষ স্থানে রয়েছে রংপুর রেঞ্জার্স। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুটি দলই টানা চারটি হারের পরে নিজেদের সর্বশেষে ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে। ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com