বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

নিউজিল্যান্ডে অবস্থানরত বাংলাদেশ দলে করোনার হানা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ২০৩ বার

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ। সেখানে করোনা পরীক্ষায় বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ পজিটিভ হয়েছেন। শ্রীলঙ্কা থেকে নিউজিল্যান্ডে থাকা দলের সঙ্গে যোগ দেওয়া সাবেক এই কিংবদন্তি স্পিনার দলের বাকি সদস্যদের মতোই কোয়ারেন্টিনে আছেন। দলের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেন।

নিউজিল্যান্ডে পৌঁছানোর পর প্রথম দুই করোনা পরীক্ষায় কোভিড নেগেটিভ হয়েছিলেন টাইগার ক্রিকেটাররা। কিন্তু তৃতীয় পরীক্ষায় করোনা ধরা পড়ে হেরাথের। এ ব্যাপারে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই তাকিয়ে আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে করোনা ধরা পড়ায় হেরাথের কোয়ারেন্টিনের সময় বাড়তে পারে।

এছাড়া বাংলাদেশ দল যে ফ্লাইটে নিউজিল্যান্ড গেছে, সেটির একজন যাত্রী করোনা আক্রান্ত হওয়ায় পর তার আশপাশে বসা বাংলাদেশ দলের নয়জনেরও আইসোলেশন বেড়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com