সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ভারতকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ২২০ বার

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। আর তাতেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো স্বাগতিকরা। টানা দ্বিতীয় জয়ের দিনে সামসুন্নাহারের একমাত্র গোলে ভারতের মেয়েদের হারিয়ে ফাইনাল খেলার স্বপ্ন আরও উজ্জ্বল হলো মারিয়া মান্ডার দলের।

আজ শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেছেন শামসুন্নাহার সিনিয়র। ম্যাচের ষষ্ঠ মিনিটে তহুরা খাতুন বল নিয়ে ভারতের বক্সে ঢুকলে ফাউলের শিকার হন। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর তাতেই গোলের সহজ সুযোগ লুফে নেন শামসুন্নাহার।

ফলে ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো স্বাগতিকরা। অন্যদিকে সমান ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। আর ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নেপাল। আগামী রোববার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com