সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাবর নন, রিজওয়ান সেরা!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ২২৮ বার

অধিনায়ক হিসেবে দলকে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে তুলেছেন। দল জিততে না পারলেও তার অধিনায়কত্বের প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা। অথচ তাকে সেরা অধিনায়ক মানতে নারাজ তার দলেরই বাঁ হাতি ফাস্ট বোলার। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের জায়গায় দলের উইকেটরক্ষক মোহম্মদ রিজওয়ানকে সেরা অধিনায়ক বাছলেন শাহিন শাহ আফ্রিদি।

আগামী মরসুমের জন্য পাকিস্তান সুপার লিগে লাহৌর কালান্দার্সের অধিনায়ক হয়েছেন আফ্রিদি। সংবাদ সম্মেলনে তাকে সেরা অধিনায়ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে রিজওয়ানকে বেশি পছন্দ করি। আমি ওর সাথে ঘরোয়া ক্রিকেট শুরু করেছিলাম। তাই আমি ওকে সেরা অধিনায়ক বলব। জাতীয় দলের অধিনায়ক বাবরকে আমি দ্বিতীয় স্থানে রাখব।’

তবে ব্যাটার বাবরের প্রশংসায় পঞ্চমুখ আফ্রিদি। তিনি বলেন, ‘বাবর আমার সব থেকে প্রিয় ব্যাটার। অধিনায়ক হিসেবে জাতীয় দলকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি। তার অধিনায়কত্বে আমরা বড় সাফল্য পেয়েছি।’

২০২১ সালে রিজওয়ানের নেতৃত্বে পাকিস্তান সুপার লিগ জেতে মুলতান সুলতানস। ফাইনালে পেশোয়ার জালমিকে ৪৭ রানে হারায় তারা। ব্যাট হাতেও দুরন্ত ছন্দে রয়েছেন রিজওয়ান। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এক বছরে টি২০-তে দু’হাজারের বেশি রান করেছেন তিনি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com