বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

‘কোহলির বিতর্কিত মন্তব্যে জোর করে টানা হয়েছে সৌরভকে!’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২৪০ বার

দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে বোমা ফাটিয়েছিলেন বিরাট কোহলি। তার মন্তব্যে প্রকাশ্যে চলে আসে বোর্ডের সাথে ক্যাপ্টেনের সংঘাত। সেই বিতর্ক অনেকখানি গড়িয়েছে। তবে ভারতীয় টেস্ট দলের অধিনায়কের দাবি নিয়ে আলাদা করে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি সৌরভ।

এবার তারই এককালের সতীর্থ মহম্মদ কাইফ গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন। তার দাবি, সাংবাদিক বৈঠকে করা কোহলির মন্তব্যের মধ্যে জোর করে সৌরভকে টেনে আনা হয়েছে।

২৬ ডিসেম্বর থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ টিম ইন্ডিয়ার। সে দেশে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোহলি জানিয়েছিলেন, টি-টোয়েন্টির নেতৃত্ব না ছাড়তে তাকে কেউ অনুরোধ করেননি। পাশাপাশি এও দাবি করেন যে দল ঘোষণার মাত্র দেড় ঘণ্টা আগে জানতে পেরেছিলেন তিনি আর ওয়ানডে অধিনায়ক থাকছেন না। যদিও কোহলির দুই অভিযোগই খারিজ করে দেয় বোর্ড।

এ প্রসঙ্গে সৌরভ শুধু জানিয়েছিলেন, তিনি আলাদা করে কোনো মন্তব্য করতে চান না। এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেয়ার বিসিসিআই নেবে। ভারতের সাবেক ক্রিকেটার মনে করছেন, এই ঘটনায় জোর করে সৌরভের নাম জড়িয়েছে।

তার কথায়, সম্প্রতি নেতিবাচক কারণে শিরোনামে উঠে এসেছে ভারতীয় ক্রিকেট। দক্ষিণ আফ্রিকা পাড়ি দেয়ার আগে বিরাট কোহলির সাংবাদিক বৈঠক নিয়ে ঝড় ওঠে। যেখানে সৌরভেরও নামও ঢুকে যায়।

কাইফ মনে করছেন, এ নিয়ে দোষারোপ, পালটা দোষারোপের পালায় কে ঠিক কে ভুল, তা গৌণ। এখন প্রয়োজন গোটা বিষয়টা ঠাণ্ডা মাথায় সামলানো। আর তার জন্য তিনি ভরসা রাখছেন টিম ইন্ডিয়ার নয়া কোচ রাহুল দ্রাবিড়ের উপরই।

কাইফের বিশ্বাস, যেকোনো কঠিন পরিস্থিতি শক্ত হাতেই সামলে নিতে পারবেন দ্রাবিড়। মাঠের বাইরের কোনো বিষয় যাতে ভারতীয় দলের ড্রেসিংরুমে প্রবেশ করতে না পারে, তার দেখভাল করবেন মিস্টার ডিপেন্ডেবলই।
সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com