শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

এশিয়া বিশ্বের ভবিষ্যৎ, বাংলাদেশও তাই : পররাষ্ট্রমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ২৭০ বার

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এশিয়া বিশ্বের ভবিষ্যৎ, বাংলাদেশও তাই। তিনি সবাইকে দেশপ্রেম, মর্যাদা ও সততা নিয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, বাঙালি জাতি একটি বিজয়ী জাতি, তারা চ্যালেঞ্জ ও প্রতিকূলতা মোকাবেলা করতে জানে।

সোমবার সন্ধ্যায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে বাংলাদেশ সংগীত পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যখন আমরা ঐক্যবদ্ধ থাকি, তখন আমাদের জন্য কোনো চ্যালেঞ্জ থাকে না। শুধু তাই নয়, আমরা বঙ্গবন্ধুর ভাষণ দ্বারা অনুপ্রাণিত হই, যা সবসময় আমাদের আন্তরিকতা ও দেশপ্রেমের সাথে কাজ করতে শেখায়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড. মোমেন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

মন্ত্রী বলেন, আমরা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই আশা ও আকাঙ্ক্ষা করি যে ২০৪১ সালের মধ্যে, বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ অর্জন করব। লক্ষ্য অর্জনের এই প্রক্রিয়া চলাকালীন, আমরা বিভিন্ন ধরণের সমস্যা, চ্যালেঞ্জ, পরিস্থিতি ও প্রতিকূলতা মোকাবিলা করব। আমরা সফল ও জয়ী হব কারণ আমরা একটি বিজয়ী জাতি এবং আমরা জানি কীভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি, ইতিহাসবিদ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ‘বঙ্গবন্ধু চেয়ার’ ড. সৈয়দ আনোয়ার হোসেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘যখনই শুনি কোনো ছাত্র সংগঠন বা রাজনৈতিক দল আমাদের বাংলা গানের বদলে হিন্দি গান বাজায়, তখনই এটা আমার মনকে কষ্ট দেয়। আধিপত্য ও আমাদের অনুকরণের কারণে বিশুদ্ধ বাংলা সংস্কৃতির চর্চা হুমকির মুখে পড়েছে। বিদেশী সংস্কৃতির বিরুদ্ধে আমাদের অবশ্যই রুখে দাঁড়াতে হবে এবং আমাদের সংস্কৃতিকে প্রচার ও রক্ষা করতে হবে।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com