রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

কুমিল্লায় নির্মাণাধীন ভবনের ছাদ ভেঙ্গে পড়ে এক শ্রমিক নিহত, আহত ১৫

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩৬ বার

কুমিল্লায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের ছাদ ভেঙ্গে পড়ে রেজা (২২) নামের একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো অন্তত ১৫ শ্রমিক। আহতদের মধ্যে ১১ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার রূপায়ন-দেলোয়ার টাওয়ারের তৃতীয় তলার ছাদ ঢালাইকালে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পুলিশ ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন জানান, শুক্রবার প্রায় ৪০ জন শ্রমিক সেখানে ঢালাইয়ের কাজ করছিল, ধারণা করা হচ্ছে নির্মাণাধীন ছাদের সেন্টারিংয়ের সমস্যার কারণে ছাদের একাংশ ভেঙ্গে পড়েছে। ঘটনাস্থল থেকে ১৫ জনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে হাসপাতালে নেয়ার পর রেজা নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই শ্রমিকের বাড়ি রংপুর জেলার পীরের হাট এলাকায়।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক প্রান নাথ জানান, ঘটনাস্থলে চাপা পড়ে থাকা অন্তত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে কুমিল্লা মেডিকেলে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com