শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

বিদায় বললেন টেইলর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ২২৬ বার

বয়সটা চল্লিশ ছুইছুই, ৩৭। হয়তো সেরকমভাবে চলছে না শরীরটা। সঙ্গে ব্যাটটাও। আর তাই তো পরিস্থিতি বুঝেই সিদ্ধান্তটা নিলেন রস টেইলর। সময় হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ার। সেই ঘোষণাটা দিয়ে দিলেন নিউজিল্যান্ডের এই তারকা ক্রিকেটার।

টেস্ট অধ্যায় শেষ হবে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। যা শুরু হবে নতুন বছরের প্রথম দিনে, প্রথম টেস্ট। এই সিরিজের পর দুই দলের বিরুদ্ধে তিনটি করে ওয়ানডে খেলবেন রস টেইলর। তারপরই বিদায়।

বিদায়ের ঘোষণা বার্তা টুইট করেছেন টেইলর। যেখানে তিনি লিখেছেন, ‘চলতি সামার শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট ও পরে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডসের বিপক্ষে ছয় ওয়ানডে খেলবো। দীর্ঘ ১৭ বছর ধরে সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। নিজ দেশকে প্রতিনিধিত্ব করতে পারা অনেক গৌরবের।’

নিউজিল্যান্ডের হয়ে টেইলর টেস্ট খেলেছেন ১১০টি। ১৯ সেঞ্চুরিতে রান ৭৫৮৪। ওয়ানডেতে ২১ সেঞ্চুরিতে করেছেন ৮৫৮১ রান। দুই ফরম্যাটেই নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

২০০৬ সালে মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল টেলরের। পরের বছর নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হয় টেস্ট অভিষেক। অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে করা ২৯০ রান তার ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com