বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

আন্তর্জাতিক ক্রিকেটে জয়ের অভিষেক অর্ধশতক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ২০৪ বার

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা মাহমুদুল হাসান জয়ের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই ব্যাটার বয়সভিত্তিক ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছিলেন বেশ। জাতীয় দলে এসে শুরুটা ভালো না হলেও দ্বিতীয় টেস্টেই অর্ধশতকের দেখা পেলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে অর্ধশতক গড়েন এই ওপেনার। তার অর্ধশতকের দিনে কিউইদের দারুণভাবে মোকাবিলা করে যাচ্ছে বাংলাদেশ।

আজ রোববার স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই অর্ধশতকের দেথা পেয়েছেন তিনি। ১৬৫ বলে ৪টি বাউন্ডারির সাহায্যে ফিফটি পূর্ণ করেন এই ব্যাটার। তার অর্ধশতকে ভর করে কিউইদের দেওয়া ৩২৮ রানের লিড মোকাবিলায় দৃঢ়তা দেখিয়ে এগোচ্ছে বাংলাদেশ।

কিউইদের লিড মোকাবিলায় প্রথম ইনিংসে ব্যাট করতে এসে দারুণ শুরু করেন দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। ব্যাট হাতে বেশ সাবলীল দেখা যায় তাদের। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রানও তোলেন এই যুগল। পানি পানের বিরতি থেকে ফিরে আর স্থায়ী হয়নি বাংলাদেশের ওপেনিং জুটি।

১৯তম ওভারের প্রথম বলে সাদমানকে ফাঁদে ফেরেন ওয়াগনার। বাঁহাতি পেসারের ফুলটস বল অন সাইডে ফ্লিক করতে চেয়েছিলেন সাদমান। কিন্ত বল ব্যাটের ওপরের দিকে লেগে ফিরতি ক্যাচ যায় ওয়েগনারের হাতে। সামনে ঝাপিয়ে ক্যাচ নিয়ে সাদমানকে সাজঘরের পথ দেখান তিনি। তাতেই ৪৩ রানের জুটি ভেঙে ৫৫ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার।

তিনে এসে খুব সতর্কতার সঙ্গে ব্যাট চালান শান্ত। প্রতিপক্ষের বোলারদের তোপের মুখেও জয়কে নিয়ে রান তুলতে থাকেন তিনি। ৩১ ওভার ব্যাট করে এক উইকেট হারিয়ে ৭০ রান করে চা বিরতিতে যায় বাংলাদেশ। ফিরে রান তোলায় মনোযোগ দেন শান্ত। এই ব্যাটারকে দারুণ সঙ্গ দেন ওপেনার জয়। ৫১তম ওভারের দ্বিতীয় বলে রাচীন রবীন্দ্রকে ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন শান্ত।

শুরু থেকে ব্যাট করা জয় দারুণ দৃঢ়তার সঙ্গে কিউ্ই পেসারদের মোকবিলা করে যাচ্ছিলেন। খুবই দেখে শুনে শট খেলার চেষ্টা করে যাচ্ছিলেন তিনি। শান্ত দ্রুত ফিফটি পেলেও জয়ের ফিফটি পেতে অপেক্ষা করতে হয়েছিল বেশি। ১৬৫ বল মোকাবিলার পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অর্ধশতকের দেখা পান তিনি। ইতিমধ্যে এই যুগলের শতরান পেরোনো জুটিতে ভর করে বাংলাদেশের সংগ্রহ এক উইকেট হারিয়ে ১৪৩ রান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com