বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

ওমিক্রন নয়, ডেল্টা প্লাসে আক্রান্ত সৌরভ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ২২১ বার

করোনার নয়া স্ট্রেন ওমিক্রনে নয়, বরং ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ কথাই জানানো হলো।

গত সোমবার করোনা আক্রান্ত হয়ে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। চার দিন হাসপাতালে থাকার পর গত শুক্রবারই ছাড়া পান তিনি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকরা।

ককটেল থেরাপির পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। কাজে দিয়েছিল স্টিম থেরাপিও। চিকিৎসকরা জানিয়েছিলেন, এর পরবর্তীতে বাড়ি বসেই তার যাবতীয় চিকিৎসা করা যাবে। তাদের পরামর্শ মতোই আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি।

শুক্রবার বিসিসিআই সভাপতির জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট কল্যাণী থেকে এসে না পৌঁছলেও যেভাবে তিনি চিকিৎসায় সাড়া দিয়েছিলেন, তাতে চিকিৎসকদের ধারণা ছিল তিনি ওমিক্রন আক্রান্ত নন। তাই বর্ষশেষের দুপুরেই হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয় তাকে।

বছরের শেষ দিন সুস্থ হয়ে ওঠা সৌরভ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন অনুরাগীরা। কিন্তু নতুন বছরের প্রথম দিন এমন খবরে স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়ল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com