বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

অবশেষে পুলিশের জালে ধরা মৌলভী শুক্কুর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১৫২ বার

কক্সবাজারের উখিয়ায় দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে মৌলভী আব্দুছ শুক্কুর (৬৩) নামের এক আসামি। গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে উখিয়া থানার পুলিশ।

মৌলভী আব্দুছ শুক্কুর উখিয়ায় সাত মামলায় সাজা পরোয়ানাভুক্ত আসামি। তিনি জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ নিদানিয়ার পূর্ব নুরার ডেইল এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ জানান, দীর্ঘ প্রতীক্ষার পর সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে সাজা পরোয়ানাভুক্ত এই আসামিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সাতটি পরোয়ানা ছিল।

গ্রেপ্তার আসামি পেশাগত জীবনে একজন জমি ব্যবসায়ী। তিনি অনেক মানুষের অর্থ আত্মসাৎ করাসহ নানা প্রতারণা করে দীর্ঘদিন পলাতক ছিলেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com