বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মার্কিন গণতন্ত্র ধ্বংসের ঝুঁকিতে, ৫৮ ভাগ মার্কিনীর মত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ২৫৯ বার

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা মার্কিন ক্যাপিটল ভবনে হামলা চালানোর এক বছর পর প্রতি ১০ মার্কিন নাগরিকের ছয় জনই মনে করেন দেশটির গণতন্ত্র ধ্বংসের ঝুঁকিতে রয়েছে।

বুধবার প্রকাশিত এক জরিপ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।

কুইনিপিয়াক ইউনিভার্সিটি পরিচালিত জরিপে অংশ নেয়াদের ৭৬ শতাংশ জানান, তারা মনে করেন যে, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক অস্থিতিশীলতা বিদেশি হুমকির চেয়ে বড়।

জরিপে অংশগ্রহণ করা অধিকাংশ জনই (৫৮ শতাংশ) জানান, তারা মনে করেন দেশের গণতন্ত্র ধ্বংসের ঝুঁকিতে রয়েছে। এ ক্ষেত্রে ৩৭ শতাংশ ভিন্নমত পোষণ করেন।

এছাড়া ৫৩ শতাংশ জানান, তারা মনে করেন যে তাদের জীবনে যুক্তরাষ্ট্রে এতো বেশি রাজনৈতিক বিভাজন আর কখনো দেখেননি।

কংগ্রেসে চালানো হামলার মতো যুক্তরাষ্ট্রে আর কোনো হামলার সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে জরিপে অংশ নেয়াদের ৫৩ শতাংশ জানান, এমন হামলার খুব বা কিছুটা সম্ভাবনা রয়েছে।

প্রতিনিধি পরিষদের বিশেষ কমিটি ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে চালানো হামলার তদন্ত করছে। জরিপে অংশ নেয়াদের ৬১ শতাংশ বলেছেন, তারা এ তদন্ত সমর্থন করেন। এদিকে ডেমোক্রেটদের ৮৩ শতাংশ এর পক্ষে এবং রিপাবলিকানদের ৬০ শতাংশ এর বিপক্ষে সমর্থন জানান।

প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য এ জরিপ প্রতিবেদনের খারাপ দিক হলো, এতে অংশ নেয়াদের মাত্র ৩৩ শতাংশ প্রেসিডেন্টের কাজের প্রতি সমর্থন জানান। অপরদিকে এতে অংশ নেয়া ৫৩ শতাংশই তার কাজের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন। এক্ষেত্রে ১৩ শতাংশ কোনো মতামত দেননি।

গত নভেম্বরে চালানো কুইনিপিয়াকের জরিপে বাইডেন তার করা কাজের ক্ষেত্রে ৩৮ শতাংশের সমর্থন পেয়েছিলেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com