বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

মমেকের করোনা ইউনিটে আরও ২ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১৭৭ বার

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত এক দিনে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তারা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আসাদুজ্জামান (৬৫) ও নান্দাইলের রসুল মিয়া (৪৩)।

শনিবার সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ইউনিটটিতে নতুন করে ৯ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী তিনজন। এছাড়া বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনজন। গত ২৪ ঘণ্টায় ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৩০ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জন করোনা শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com