সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিপিএল শুরুর আগেই করোনার হানা, আক্রান্ত কয়েকজন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ২১৩ বার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুর আগেই করোনাভাইরাস হানা দিয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই ক্রিকেট লিগের। তার আগে আজ মঙ্গলবার থেকে ধাপে ধাপে টিমগুলোর বায়োবাবলে প্রবেশের কথা রয়েছে।

বায়োবাবলে যাওয়ার আগে বাধ্যতামূলক করোনা টেস্টে কয়েকজন ক্রিকেটার ও স্টাফের পজিটিভ আসে। তবে কে বা কারা আক্রান্ত হয়েছেন, কতজন আক্রান্ত হয়েছেন বিষয়গুলো এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগ করোনা আক্রান্তের বিষয়টি দৈনিক আমাদের সময় অনলাইনকে নিশ্চিত করেছে।

মেডিক্যাল বিভাগ থেকে বলা হয়, ‘আমরা ইতিমধ্যে ক্রিকেটারসহ সংশ্লিষ্ট সকলের করোনা টেস্ট শুরু করেছি। এখনো পুরোপুরি হয়নি। একটি ফ্র্যাঞ্চাইজির কয়েকজন ছাড়া সকলের করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের পজিটিভ আসে। আমরা এখনো নাম এবং কতজন আক্রান্ত সেটি বলতে পারছি না।’

ছয় দল নিয়ে এই প্রতিযোগিতার পর্দা উঠবে আগামী ২১ জানুয়ারি। ১৮ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। খেলাগুলো হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com