সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিপিএল খেলতে ঢাকায় আন্দ্রে রাসেল-উদানা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ২১৯ বার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একই সঙ্গে ঢাকায় এসেছে শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার ইসুরু উদানা। চলতি আসরে মিনিস্টার ঢাকা ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতাবেন এই দুই ক্রিকেটার।

আজ মঙ্গলবার সকালের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তারা। ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

চলতি আসরকে ঘিরে বেশ তারকাবহুল দল গঠন করেছে ঢাকা। দেশিদের মধ্যে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফী বিন মোর্ত্তজা ও রুবেল হোসেনের মতো তারকাদের দলে ভিড়িয়েছে তারা। একই সঙ্গে বিদেশি ক্রিকেটারদের মধ্যেও বেশ তারকা খ্যাতি সম্পন্ন ক্রিকেটারদের দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

একনজরে মিনিস্টার ঢাকার স্কোয়াড :

ড্রাফটের আগে সরাসরি চুক্তি : মাহমুদউল্লাহ রিয়াদ, ইসুরু উদানা (শ্রীলঙ্কা), কাইস আহমেদ (আফগানিস্তান) ও নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান)।

ড্রাফট থেকে : তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফী বিন মোর্ত্তজা, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), ফজল হক ফারুকী (আফগানিস্তান), নাঈম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান ও এবাদত হোসেন চৌধুরী।

ড্রাফটের পর : রিশাদ হোসেন ও আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com