রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ঘোড়া দিয়ে জমি চাষ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৩৭৪ বার

গরু ও লাঙ্গল দিয়ে চাষাবাদ বিলুপ্ত প্রায়।এখন জনপ্রিয় হয়ে উঠেছে পাওয়ার টিলার ও ট্রাক্টর দিয়ে জমি চাষ। কারণ এতে অল্প সময়ে অধিক জমি চাষাবাদ করা সম্ভব হয়। তবে সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘোড়া দিয়ে জমির চাষ করছেন এক কৃষক।

পৌষের শুরুতে উপজেলার প্রতিটি হাওরে বোরো আবাদের ধুম পড়েছে। গত কয়েকদিন ধরে জমি পরিচর্চা, চাষ ও ধানের চারা রোপন শুরু হয়েছে। প্রচণ্ড শীতকে উপেক্ষা করে জমি আবাদে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। কোথাও জমির মালিক নিজে কোথাও মালিক শ্রমিকদের দিয়ে জমি আবাদ করাচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, ‘এবার জগন্নাথপুরে বেশি জমি আবাদ করা হচ্ছে। আমরা কৃষকদের জমি আবাদে উৎসাহিত করছি এবং তাদেরকে সরকারি সহায়তা প্রদান করা হচ্ছে। এতে কৃষকরা আরো উৎসাহিত হয়ে বেশি জমি আবাদ করছেন।’

চলতি মৌসুমে জগন্নাথপুরে প্রায় ২০ হাজার হেক্টর জমি আবাদ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘প্রকৃতি অনুকূলে থাকলে ৭২ হাজার মেট্রিক টন ধান উৎপাদন হবে।’ সূত্র : ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com