শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ছাত্রীকে গালাগাল: প্রতিবাদ করায় শ্রেণিকক্ষেই কলেজ শিক্ষককে মারধর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৩৬৫ বার

নিজের সামনে ছাত্রীকে গালাগালের প্রতিবাদ করায় সরকারি বরিশাল কলেজে শ্রেণি কক্ষে শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতা র‌ফিকুল ইসলাম টিপুর ‌বিরু‌দ্ধে। ভুক্তভোগী শিক্ষক সঞ্জীব কুমার কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অতি‌থি শিক্ষক হিসেবে কর্মরত আছেন। আর অভিযুক্ত টিপু সরকারি বরিশাল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক।

আহত শিক্ষক সঞ্জীবের ভাষ্য, রোববার বিকেলে ক‌লে‌জে অতিরিক্ত ক্লাস নেয়া হ‌চ্ছি‌ল। ওই ক্লা‌সে যোগ দিতে এক ছাত্রী শহরের কাটপট্রি এলাকা থে‌কে রিকশা‌যো‌গে ক‌লে‌জে ২০ টাকা ভাড়া চু‌ক্তি‌তে আসে। কিন্তু ক‌লে‌জে পৌঁছা‌নোর পর ওই রিকশাচালক ৪০ টাকা ভাড়া দাবি করলে তাদের মধ্যে কথাকাটাকা‌টি হয়। প‌রে ছাত্রী ক্লা‌সে চ‌লে আসার কিছুক্ষণ প‌রেই টিপু ক্লা‌সে ঢু‌কে ওই ছাত্রী‌কে গালাগা‌লি কর‌তে থা‌কে। বিষয়‌টি‌তে বাধা দি‌তে গে‌লে তাকেও (শিক্ষক) গালাগাল করে একপর্যা‌য়ে ব্যাপক মারধর ক‌রে।

এ প্রসঙ্গে ক‌লে‌জের শিক্ষক প‌রিষ‌দের সম্পাদক ল‌তিফা বেগম ব‌লেন, ‘বিষয়‌টি শু‌নে‌ছি। আইনি প্রক্রিয়ায় যা‌বো কিনা সেটা ক‌লেজ অধ্যক্ষ সিদ্ধান্ত নি‌বে।’

যোগাযোগ করা হলে ক‌লে‌জ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, ‘সোমবার ক‌লে‌জে বসে বিষয়‌টি নি‌য়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

তবে বার বার চেষ্টা করেও অভিযুক্ত ছাত্রদল নেতা র‌ফিকুল ইসলাম টিপুর বক্তব্য নেয়া সম্ভব হয়‌নি। সূত্র : ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com