বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

মমেক করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ১৭৬ বার

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে পাঁচজনের। তারা করোনার উপসর্গ নিয়ে ইউনিটটিতে চিকিৎসাধীন ছিলেন। গত সাড়ে তিন মাসের মধ্যে করোনা ইউনিটে এটিই সর্বোচ্চ মৃত্যু।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের ত্রিশালের সবেদ আলী (৮০), তারাকান্দার জালাল উদ্দিন (৬৫), টাঙ্গাইল সদরের মন্নাস আলী (৬০), ধানবাড়ি উপজেলার আরিফ (২২) এবং কিশোরগঞ্জের শোভা (১৮)।

এদিকে, হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে একদিনে আরও ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, ইউনিটটিতে নতুন করে ২১ জন রোগী ভর্তি হয়েছেন। এনিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ জনে। এরমধ্যে করোনা পজিটিভ রোগী ৪৪ জন। এছাড়াও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন আটজন। অন্যদিকে ২৪ ঘণ্টায় ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com