শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব জিরোপয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসবে না: ডিএসসিসি প্রশাসক এ্যানিকে নতুন দায়িত্ব দিলো বিএনপি ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হবে অভিনেতা বুলবুল আহমেদের পুরস্কার ও স্মৃতিচিহ্ন ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস উল্টো পথে সচিবালয়ে যাচ্ছিলেন বিমানমন্ত্রী, মামলা দিলো পুলিশ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

সরকারের বিচার জনগণ করবে : খন্দকার মাহবুব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩২ বার

সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তি চাইবো না, জনগণ এ সরকারের বিচার করবে বলে মন্তব্য করেছেন বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক খন্দকার মাহবুব হোসেন। সোমবার দুপুরে সুপ্রিমকোর্ট বার ভবনের নিচে ৩০ ডিসেম্বর ‘গণতন্ত্র হত্যা’ দিবস উপলক্ষে আয়োজিত এক পদযাত্রা কর্মসূচিতে একথা বলেন তিনি।

তিনি বলেন,‘আমরা চ্যালেঞ্চ দিচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনী বাদ দিয়ে আসেন। তারা তাদের দায়িত্ব পালন করুক। বর্তমান এই অবৈধ সরকার, আওয়ামী লীগ সরকার তার ক্ষমতা ধরে রাখতে পারবে না। আইন শৃঙ্খলা-বাহিনী বাদ দিয়ে রাস্তায় নামুন। আপনাদের সোনার ছেলে ছাত্রলীগ, যুবলীগ এদের অত্যাচার অনাচারে সারা বাংলাদেশের মানুষ জর্জরিত। এই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে।’

তিনি বলেন,‘আমরা খালেদা জিয়ার মুক্তি এই সরকারের কাছে চাইবো না। আমরা আইনজীবী সমাজ বলবো- আপনারা যে অনাচার অত্যাচার অবিচার করেছেন। বাংলার মাটিতে বাংলার জনগণ এর বিচার করবে। আইনজীবীরা মাঠে নেমেছে, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না।

কর্মসূচিতে বক্তব্য রাখেন- সংগঠনটির সদস্য সচিব সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমান, ঢাকা বারের সাবেক সভাপতি মাসুদ আহম্মোদ তালুকদার, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আবেদ রাজা, মো: ফারুক হোসেন, সুপ্রিম কোর্ট বারের সহ সম্পাদক শরীফ ইউ আহম্মেদ, আব্দুল্লাহ আল বাকী, মহিউদ্দিন মহিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com