শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১ মাস পর ভারতের দৈনিক করোনা সংক্রমণ ১ লাখের নিচে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭১ বার

নতুন বছরের শুরুতেই ওমিক্রনের ধাক্কায় দিশেহারা হয়ে পড়েছিল ভারত। কিন্তু লকডাউন, কড়া বিধিনিষেধ, টিকাকরণে জোরের মধ্যে দিয়ে আবার ধীরে ধীরে সুস্থতার পথে দেশটি।

দীর্ঘ এক মাস পর দৈনিক করোনা সংক্রমণ নামল ১ লাখের নিচে। তবে এখনো মাথাব্যথার কারণ মৃত্যু হার। দৈনিক মৃতের সংখ্যাটা হাজারের নিচে নামলেও মারণ ভাইরাস যে এখনো নিজের ক্ষমতা হারায়নি, সেটাই স্পষ্ট।

সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৮৭৬ জন। যা গতকালের তুলনায় অনেকটাই কম। রোববারের বুলেটিনে সংখ্যাটা ছিল ১ লাখ ৭ হাজারের বেশি। স্বস্তি দিয়ে কমল অ্যাকটিভ কেসও।

বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১১ লাখ ৮ হাজার ৯৩৮। নিম্নমুখী দৈনিক পজিটিভিটি রেটও। এই মুহূর্তে ভারতে ৭.২৫ শতাংশ করোনা পজিটিভ রেট। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় শিথিল হচ্ছে বিধিনিষেধ। বিভিন্ন রাজ্যে খুলে গেছে স্কুল-কলেজ। পাঁচ রাজ্য আসন্ন বিধানসভা ভোটে প্রচারের ক্ষেত্রেও শিথিল হয়েছে বিধিনিষেধ।

তবে এসবের মধ্যেও চিন্তায় রাখছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টাতেই যেমন মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৮৯৫ জন। যা গতকালের তুলনায় বেশি। দেশে এখনো পর্যন্ত কোভিডের বলি ৫ লাখ ২ হাজার ৮৭৪ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com