সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

উচ্চরক্ত চাপ ছাড়া আমার কোনো চাপ নেই: সিইসি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ১৭৯ বার

নতুন নিয়োগের পর নির্বাচন কমিশনের ওপর কোনো ধরনের রাজনৌতিক প্রেসার নেই বলে জানিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এসময় তিনি হাস্যরস করে বলেন, আমার নিজেরই উচ্চ রক্ত চাপ রয়েছে; আর কোনো চাপ আমাদের কারোরই নেই। আমরা স্বাধীনভাবে কাজ করি স্বাধীনভাবে কাজ করবো। সফলতা কি হয় সেটা সবাইকে জানাবো।

মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, উচ্চরক্ত চাপের সঙ্গে শুধু আরও একটু দায়িত্বের প্রেসার যুক্ত হয়েছে। আগে আমি রাস্তায় একা হেঁটে বেড়াতাম; দায়িত্ব পাওয়ার পর এখন সেটা কমে গেছে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমাদের দায়িত্ব কি সেটি নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। নির্দিষ্টভাবে আমরা কীভাবে আগাবো সে বিষয়ে আমাদের আরও চিন্তাভাবনা করতে হবে। সেটি যথাসময়ে সবাইকে জানানো হবে।

সমঝোতার প্রশ্নে তিনি বলেন, কীভাবে সেটি করা যাবে। সহকর্মীদের সঙ্গে মিটিং করে, নিজেদের মধ্যে কাজ করতে হবে। আগামী নির্বাচনের দায়িত্বটা এসেছে তাই আমরা কীভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করবো সে বিষয়ে নিজের মধ্যে আমরা আলোচনা করবো। এখই কিছু বলতে পারবো না।

আমরা আশা করি রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে একটি সমঝোতায় আসবে।

এর আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নতুন নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এমিলি, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করেন তারা। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা উদ্দেশ্যে রওনা হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com