বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

রুশ আগ্রাসন নিয়ে যা বললেন বাইডেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৬৯ বার

কংগ্রেসের ‘বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেমোক্র্যাট স্পিকার ন্যান্সি পেলোসির আহ্বানে স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই ভাষণ শুরু করেন তিনি। শুরুতেই সমবেত আইনপ্রণেতাদের শুভেচ্ছা জানানোর পর ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

ভাষণে জো বাইডেন ইউক্রেনে আগ্রাসনের জন্য ভ্লাদিমির পুতিনকেই দায়ী করেন। রুশ নেতা এই আগ্রাসনের কারণে দীর্ঘ মেয়াদে উচ্চ মূল্য দিতে থাকবেন বলেও মার্কিন প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দেন।

বাইডেন বলেন, ‘ইতিহাসে দেখা গেছে, যখন আগ্রাসনের জন্য স্বৈরশাসকদের মূল্য দিতে হয়নি তখন তারা আরও বিশৃঙ্খলার কারণ হয়েছে।’ রাশিয়ার ‘পূর্বনির্ধারিত এবং উসকানিহীন’ হামলার নিন্দা জানিয়েছে। বাইডেন বলেন ‘স্বাধীনতা প্রিয় দেশগুলো’ যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘পুতিন ভুল ছিলেন। আমরা প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘ছয়দিন আগে, রাশিয়ার ভ্লাদিমির পুতিন উদার বিশ্বের ভিত্তি নাড়িয়ে দিতে চেয়েছিলেন, ভেবেছিলেন তিনি হুমকির পথ ধরে তাদের নত করে ফেলবে। তবে তার হিসাব ভুল ছিল।’

ইউক্রেনীয় জনগণকে শক্তির দেয়াল হিসেবে আখ্যা দেন বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউক্রেনীয় জনগণের প্রশংসা করেন তিনি। কংগ্রেসে উপস্থিত যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূতকে দাঁড়িয়ে আইনপ্রণেতাদের স্বীকৃতি গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, ‘আজ রাতে এই চেম্বারে উপস্থিত সকলেই চলুন ইউক্রেন এবং পুরো পৃথিবীকে একটি সন্দেহাতীত সংকেত পাঠাই।’

facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com