বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

যুদ্ধ এড়াতে ইউক্রেন ছেড়েছেন ১২ লাখ শরণার্থী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ১৮৪ বার

রাশিয়ার আগ্রাসনের জেরে সৃষ্ট যুদ্ধ এড়াতে ১২ লাখ শরণার্থী ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।

শুক্রবার জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে এই তথ্য জানায়।

ইউএনএইচসিআরের বিবৃতিতে বলা হয়, যুদ্ধের কারণে মোট ১২ লাখ নয় হাজার নয় শ’ ৭৬ শরণার্থী ইউক্রেন ছেড়েছেন।

এর মধ্যে অর্ধেকের বেশি, ছয় লাখ ৪৯ হাজার নয় শ’ তিনজন প্রতিবেশী পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন। এছাড়া এক লাখ ৪৪ হাজার সাত শ’ ৩৮ জন হাঙ্গেরি, এক লাখ তিন হাজার দুই শ’ ৫৪ জন মলদোভা, ৯০ হাজার তিন শ’ ২৯ জন স্লোভাকিয়া, ৫৭ হাজার এক শ’ ৯২ জন রোমানিয়া, ৫৩ হাজার তিন শ’ জন রাশিয়ায় ও ৩৮৪ জন বেলারুশে আশ্রয় নিয়েছেন।

ইউএনএইচসিআর শঙ্কা জানায়, যুদ্ধের কারণে ৪০ লাখ ইউক্রেনীয় শরণার্থীতে পরিণত হতে পারে।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সূত্র : ইয়াহু নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com