মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

মির্জাপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১৫৪ বার

মির্জাপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে শাহাজালাল শান্ত (২৫) নামে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ যাত্রী। আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার শুভুল্যা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাজালাল শান্ত টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার শেওরাইন গ্রামের আব্দুর করিম মিয়ার ছেলে। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, কালিহাতি থেকে ছেড়ে আসা প্রাইভেটকার (ঢাকা মেট্রো ব ৩২-৩৮৪৩) মহাসড়কের ওই স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকারের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন চালক শান্ত। খবর পেয়ে আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে হাইওয়ে থানা পুলিশ। আহতরা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতাল সূত্র।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com