সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
দুই বছর কঠিন সময় যাবে, সবাইকে কষ্ট করতে হবে : অর্থমন্ত্রী তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায় ঘোষণায় রাবি ছাত্রদল সভাপতি,নিষিদ্ধ ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার চীনের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদের পরিমাণ জানালেন খনিজসম্পদ মন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু সংসদে জানালেন তথ্যমন্ত্রী,চলতি বছর বিটিভির আয় ৮ কোটি টাকা, ব্যয় ২৫৪ কোটি

স্বাস্থ্য পরীক্ষা করতে দিয়ে যুবক হলেন ‘অন্তঃসত্ত্বা’!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১৬০ বার

বিদেশ যাবেন সেজন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেপাটাইটিস-বি’র পরীক্ষার জন্য রক্তের নমুনা দিয়েছিলেন কুমিল্লা জেলার দাউদকান্দির উপজেলার বাসিন্দা সবুজ মিয়া (২৫)। তবে নমুনা পরীক্ষা ফলাফলের রিপোর্টে যা এসেছে, তা নিয়ে তিনি খুব বিব্রত ও চরম ক্ষুব্ধ। রিপোর্টটিতে বলা হয়েছে, তিনি অন্তঃসত্ত্বা। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩রা মার্চ তাঁকে এ রিপোর্ট দেয়া হয়। ক্ষুব্ধ সবুজ মিয়া বলেন, পরিবারের আর্থিক উন্নতির জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তারই অংশ হিসেবে তিনি দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেপাটাইটিস-বি পরীক্ষার জন্য ১লা মার্চ রক্তের নমুনা দেন। ৩রা মার্চ পরীক্ষার রিপোর্ট দেয়া হয়। রিপোর্টে বলা হয় তিনি ‘অন্তঃসত্ত্বা’।

রিপোর্টটিতে সই করেছেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট (ল্যাব) মকবুল হোসেন। তিনি বলেন, প্রচ- ভিড়ের মধ্যে ভুল করে এমন রিপোর্ট দেয়া হয়েছে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান বলেন, হেপাটাইটিস-বি পরীক্ষা করতে গিয়ে কোনো ছেলের অন্তঃসত্ত্বা পজিটিভ রিপোর্ট আসার কথা নয়। রিপোর্টটি দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com