সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

মেলা দেখে বাড়ি ফেরা হলো না তাদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১৬২ বার

মোংলার মৌখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় গতকাল বুধবার সাড়ে ১১টায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেওয়ায় ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান তারা।

দুর্ঘটনায় নিহতরা হলেন পৌর শহরের ফার্নিচার ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়েজিদ (২২), ভাগ্নে সাকিব (২০) ও দোকান কর্মচারী জাকারিয়া (২০)।

মোংলা থানার ওসি তদন্ত বিকাশ চন্দ্র ঘোষ জানান, মোংলার চাঁদপাই পীর মেছেরশাহ’র মাজারের মেলা দেখে বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফিরছিলেন তারা। মৌখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। ফলে তিন আরোহী ছিটকে পড়ে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়। মারাত্মক আঘাত ও রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে পথচারীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আফসানা নাঈমা হাসান তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com