শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে বিরতি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২১০ বার

সামনে দক্ষিণ আফ্রিকা সফর। কিন্তু এর আগেই ছুটি চেয়েছেন সাকিব আল হাসান। এরপর থেকেই শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। সাকিব জানিয়েছিলেন, ক্রিকেট খেলার মতো যথেষ্ট শারীরিক ও মানসিক ফিটনেস নেই তার, এজন্য এখন তার ছুটি প্রয়োজন।

এ নিয়ে প্রতিক্রিয়া জানান বোর্ড সভাপতি ও টিম ডিরেক্টর। এবার জানা গেল নতুন খবর- সব ধরনের ক্রিকেট থেকে সাকিব আল হাসানকে ছুটি দিয়েছে বিসিবি। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাকে আর দেখা যাবে না কোনো ফরম্যাটেই।

আজ বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি জানান জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘আজ দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সাকিবের সঙ্গে কথা হয়েছিল আমাদের। তার পরিকল্পনা জানতে চেয়েছিলাম। সাকিব জানায়, সে এখনো শারীরিক ও মানসিকভাবে ফিট নয়। সেজন্যে দক্ষিণ আফ্রিকা সফরটাও এড়াতে চেয়েছিল। যেহেতু সাকিবই চাইছে না খেলতে, সেহেতু আমরা তাকে এখন ছুটি দিচ্ছি। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাকে সব ধরনের ক্রিকেট থেকে বিরতি দেওয়া হয়েছে।’

তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১১ মার্চ দক্ষিণ আফ্রিকাগামী বিমান ধরবে বাংলাদেশ দল। তার আগে ঘোষিত দুই ফরম্যাটের দলে নাম ছিল তার।

বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকায় সব ফরম্যাটে খেলবেন তিনি। তবে গত ৬ মার্চ তিনি জানান, দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চান না তিনি। শুধু তা-ই নয়, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি ফিট হতে একটা বিরতিও চেয়েছিলেন সময়ের সেরা এই অলরাউন্ডার।

শুধু দক্ষিণ আফ্রিকা সফরই নয়, বিসিবি তাকে ছুটি দেওয়ায় সাকিব খেলতে পারবেন না ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটও। আগামী ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে সাকিব আছেন মোহামেডান দলে। জার্সি উন্মোচন করেই দেশ ছেড়েছেন তিনি।

দুবাই সফর শেষে বৃহস্পতিবার রাতে ঢাকায় ফেরার কথা সাকিবের। তারপরই বিশ্বসেরা এই অলরাউন্ডারের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবে বিসিবি। তবে এটা নিশ্চিত এবার বোর্ড আর ছাড় দিচ্ছে না তাকে!

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com