সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

ইউক্রেন সংঘাত; খাদ্য সংকট দেখা দিতে পারে মধ্যপ্রাচ্য ও আফ্রিকায়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১৭০ বার

বিশ্বের অন্যতম বৃহত্তম গম রফতানিকারক দেশ রাশিয়া ও ইউক্রেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান চালাচ্ছে রুশ বাহিনী। অভিযান চালানোর কারণে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলো নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। সংঘাতের কারণে ইউক্রেনের রফতানি কার্যক্রমও ব্যাহত হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, এই সংঘাত দীর্ঘসময় ধরে চলতে থাকলে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে খাদ্য সংকট দেখা দিতে পারে। খবর ডয়চে ভেলের

মিশর বিশ্বের বৃহত্তম গম আমদানিকারক দেশ। চাহিদার ৭০ ভাগ গমই তারা আমদানি করে রাশিয়া ও ইউক্রেন থেকে। তিউনিশিয়ার তার চাহিদার ৮০ ভাগ আমদানি করে রাশিয়া ও ইউক্রেন থেকে। লেবানন শুধু ইউক্রেন থেকেই ৬০ ভাগ গম আমদানি করে। ইউক্রেনে সংঘাত শুরু হওয়ায় খাদ্যশস্য রফতানি বাধাগ্রস্ত হচ্ছে। এ সংঘাত দীর্ঘ সময় ধরে চলতে থাকলে পরিস্থিতির আরও অবনতি হবে।

চীন ও ভারতের পর রাশিয়া বৃহত্তম গম উৎপাদক ও রফতানিকারক দেশ। ইউক্রেনও বিশ্বের অন্যতম বৃহত্তম গম রফতানিকারক দেশ।  আগামী মৌসুমে ইউক্রেনের কৃষকরা গম উৎপাদন শুরু করতে পারবেন কী না কিংবা পারলেও উপযুক্ত অবকাঠামো পাবেন কী না- তা নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com