বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ইউক্রেনে ৬ হাজার রুশ সেনা নিহত: যুক্তরাষ্ট্র

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ১৯৮ বার

ইউক্রেন অভিযানে রাশিয়ার ৫ থেকে ৬ হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানান।

মার্কিন কর্মকর্তারা আরও জানান, ইউক্রেন অভিযানে ১৫ হাজার থেকে ১৮ হাজার রুশ সেনা আহত হয়েছে।

এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘রাশিয়ার হতাহতের সংখ্যা অনেক’। তার দাবি এই সেনা মৃত্যুর হার দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতোই।

 

অবশ্য ইউক্রেন কর্তৃপক্ষের দাবি, এখন পর্যন্ত অভিযানে ১২ হাজার রুশ সেনা নিহত হয়েছে। যদিও রাশিয়া বলছে এ পর্যন্ত ইউক্রেনে তাদের পাঁচশ’ সেনা মারা গেছেন।

তবে যুদ্ধ পরিস্থিতির জন্য বিবিসির পক্ষে কোনো পক্ষের দাবির সত্যতাই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com