সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

সৌদি ও বাংলাদেশের ৩ চুক্তি সমঝোতা স্মারক সই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৭১ বার

জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে বলে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে প্রথমবারের মতো রাজনৈতিক সংলাপে বসে এ কথা জানান তিনি।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশে তেল সরবরাহ বাধাগ্রস্ত হবে না। একসঙ্গে নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে কাজ করে সহযোগিতার ক্ষেত্র আরও বৃদ্ধি করতে চাই।

এদিন সংলাপের পর শুল্ক খাতে সহযোগিতা বাড়াতে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের কাস্টমস ম্যানেজমেন্টসহ তিনটি চুক্তি-সমঝোতা স্মারক সই করা হয়।

এদিকে, বাংলাদেশের বিশেষায়িত শিল্পাঞ্চলে সৌদি আরবের ২০টি কোম্পানি বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

এর আগে, আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও সৌদি আরবের সফররত পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান একান্ত বৈঠকে বসেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকায় আসেন ফয়সাল বিন ফারহান আল-সৌদ। এ সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফয়সাল বিন ফারহানকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ দুপুরের পর ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com