সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

শীতলক্ষ্যায় কার্গোর ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১৭৫ বার

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় শতাধিক যাত্রীসহ একটি লঞ্চ ডুবে গেছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

লঞ্চটি ডুবে যাওয়ার পর ১৫-২০ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিদের ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, আজ রোববার বেলা আড়াইটার দিকে বন্দর থানার আল আমিন নগর ও সৈয়দপুরের মাঝামাঝি এলাকায় নির্মিতব্য নাসিম ওসমান সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। লঞ্চটি নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাট থেকে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com