শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

‘প্রতিপক্ষের’ গুলিতে আ’লীগ কর্মী আহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারী, ২০২০
  • ৩৫৮ বার

যশোরের চৌগাছা উপজেলার চাঁদপুর গ্রামে প্রতিপক্ষের গুলিতে আওয়ামী লীগের এক কর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আহত লোকমান হোসেন (৩৫) এলাকার আতর আলীর ছেলে ও আওয়ামী লীগের একজন স্থানীয় কর্মী।

আহতের ভাই মনসুর জানান, ‘লোকমান শনিবার রাত সাড়ে আটটার দিকে চাঁদপুর মোড়ে চা খেতে গিয়েছিল। এসময় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার শামিম, আইনউদ্দিন, শফিকুল ও রাসেল তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। একটি গুলি লোকমানের বাম পায়ে বিদ্ধ হয়। এসময় সে মাটিতে পড়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসি।’

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বায়েজিদ হাসান জানান, গুলিবিদ্ধ লোকমানকে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। তার অবস্থা আশংকাজনক।

এ ব্যাপারে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান, ঘটনার সাথে জড়িতদের ধরতে ফোর্স নিয়ে ঘটনাস্থলে ও আশেপাশে অভিযান চালানো হয়েছে। ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com