বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রস্তাব ফিরিয়ে দিলেন জেলেনস্কি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১৯৬ বার

ইউক্রেনে অব্যাহত রুশ হামলার মুখে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জেলেনস্কি।

প্রেসিডেন্ট জেলেনস্কি ও তার পরিবারকে ওই প্রস্তাব দিয়েছিলেন স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।  প্রস্তাব প্রত্যাখ্যান করে জেলেনস্কি বলেছেন, তিনি নিজ দেশেই অবস্থান করবেন।  খবর এনডিটিভির।

এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সানডে টাইমসকে বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জেলেনস্কির সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হচ্ছে। তিনি একজন অসাধারণ ব্যক্তি। জেলেনস্কি এটি প্রমাণ করেছেন যে, তিনি একটি প্রেরণার নাম।

জনসন বলেন, জেলেনস্কি ও তার পরিবারকে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার প্রস্তাব করা হয়েছিল। তিনি জেলেনস্কি এ বিষয়ে পরিস্কার জানিয়ে দিয়েছেন যে, তার দায়িত্ব ইউক্রেনের জনগণকে রক্ষা করা, তাদের পাশে দাঁড়ানো। তিনি সেখানে থেকে তাদের দেখভাল করতে চান।  আমি তার এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র তথ্য অনুযায়ী, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখেরও বেশি ইউক্রেনীয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com