বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

শতভাগ নিজস্ব অর্থায়নে উন্নয়ন করতে সক্ষম হয়েছি : প্রধানমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১৭৯ বার

শতভাগই নিজস্ব অর্থায়নে উন্নয়ন করতে সক্ষম হয়েছে আওয়ামী লীগ সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার স্বাধীনতা পুরস্কার ২০২২ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, শতভাগ বিদ্যুৎ দিয়ে প্রতিটি ঘর আলোকিত করতে সক্ষম হয়েছে সরকার। কারো মুখাপেক্ষি না হয়ে, নিজেদের সম্পদ দিয়ে নিজেদের গড়ে তোলাই লক্ষ্য। স্বাধীনতা লাভের কারণে স্বাধীন জাতি হিসেবে মেধা বিকাশের সুযোগ হয়েছে।

এসময় যারাই ক্ষমতায় আসুক রুপকল্প ২০৪১ ও ডেল্টা প্ল্যান অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান।

এর আগে, ১৫ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১০ গুণী ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ প্রদানের ঘোষণা দেওয়া হয়।

এ বছর ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন পাঁচ জন। তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ এবং প্রয়াত সিরাজুল হক (মরণোত্তর)। ‘চিকিৎসাবিদ্যা’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম।

‘স্থাপত্যে’ প্রয়াত স্থপতি সৈয়দ মঈনুল ইসলাম (মরণোত্তর) এবং ‘গবেষণা ও প্রশিক্ষণ’ ক্ষেত্রে পুরস্কার পাচ্ছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। এছাড়া ‘সাহিত্যে’ প্রয়াত মো. আমির হামজাকে (মরণোত্তর) প্রথমে মনোনয়ন করা হলেও পরবর্তীতে তা বাতিল করা হয়।

এছাড়া বিদ্যুৎ বিভাগকেও ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ দেওয়া হয়েছে। মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়নের কাজ সফলভাবে সম্পন্ন করায় এই পুরস্কার পেয়েছে বিদ্যুৎ বিভাগ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com