বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয়েছে : মির্জা ফখরুল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১৭২ বার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্য আমাদের, আমরা এমন সময় স্বাধীনতার পঞ্চাশ বছর পালন করছি, সুবর্ণজয়ন্তী পালন করছি, যে সময় বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয়েছে।

২৬ মার্চ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে লক্ষ্য, স্বপ্ন আর আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম তা ধূলিসাৎ হয়ে গেছে। স্বাধীনতার পঞ্চাশ বছর পরও জনগণের ভোটের অধিকার নেই, তাদের স্বাধীনতা নেই, সংগঠনের অধিকার নেই। বাংলাদেশ সম্পূর্ণভাবে একটি ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসনের কবলে পড়েছে।

মির্জা ফখরুল বলেন, মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হয়ে আছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলায় নির্বাসিত অবস্থায় আছেন। ৩৫ লাখ গণতন্ত্রকামী নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও ৬০০ এর বেশি নেতা-কর্মীকে গুম করা হয়েছে। সহস্রাধিক নেতা-কর্মী খুন হয়েছেন। কী একটা ভয়াবহ, দুর্বিষহ স্বৈরাচারীর কবলে দেশ আজ রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির প্রেসিডিয়াম সদস্য আমানুল্লাহ আমান, আনোয়ার হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com