সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী ‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার

লক্ষ্মীপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ১৬৮ বার

লক্ষ্মীপুরের রায়পুরে বিপ্লব হোসেন নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে উপজেলার রাখালিয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিপ্লব সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এলাহী হাজী বাড়ির সবুজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিপ্লব দালাল বাজারে গ্রীলের ওয়ার্কশপে শ্রমিক হিসেবে কাজ করতো। সকালে রাখালিয়া বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রির পেছনের দিঘীর পাড়ের বড় একটি গাছের সঙ্গে বিপ্লবের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com