বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :

৫০ বছর ঊর্ধ্ব সবাইকে দ্বিতীয় বুস্টার ডোজ নেওয়ার সুপারিশ সিডিসি-এফডিএর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ১৭৩ বার

করোনাভাইরাস প্রতিরোধে ৫০ বছর ও এর বেশি বয়সীদের সবাইকে দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ও  ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। প্রথম বুস্টার ডোজ নেওয়ার অন্তত চার মাস পর এ ডোজ নিতে হবে।

সিডিসি বলেছে, টিকা নেননি এমন ব্যক্তিদের চেয়ে করোনার বুস্টার ডোজ নিয়েছেন এমন ব্যক্তিদের করোনায় মৃত্যুর আশঙ্কা ২১ শতাংশ কম। বুস্টার ডোজ নেওয়ার ব্যক্তিদের হাসপাতালে ভর্তির হার ৭ শতাংশ কম।

সিডিসির পরিচালক ড. রচেল পি. ওয়ালেনস্কি বলেছেন, যাদের বয়স ৫০ কিংবা ৬৫ বছরের ঊর্ধ্বে এবং যারা উচ্চ ঝুঁকিতে রয়েছেন তাদের জন্য আরেকটি বুস্টার ডোজ খুব উপকারী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com