বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

রমজানেও চলবে টিকাদান কর্মসূচি : স্বাস্থ্যমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২১৭ বার

কোভিড-১৯ প্রতিরোধে চলমান টিকাদান কর্মসূচি আসন্ন রমজান মাসেও স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস থেকে জনগণের সুরক্ষা নিশ্চিতে রমজান মাসেও স্বাভাবিক নিয়মে টিকাদান কর্মসূচি পরিচালনা করা হবে। টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে ২৮ মার্চ, যা ৩১ মার্চ শেষ হওয়ার কথা ছিল। এটি আরও তিনদিন বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

জাহিদ মালিক বলেন, গত ২৬ ফেব্রুয়ারি যাদের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল তাদের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া চলমান থাকবে আরও তিনদিন। আমরা ৮০ শতাংশ টিকা দেওয়ার লক্ষ্যে টিকার বিশেষ ক্যাম্পেইন কার্যক্রম আরও তিনদিন চালাব।

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য খাতকে ডিজিটালাইসড করা হবে। আমরা প্রত্যেকটি হাসপাতালকে সিসি ক্যামেরার আওতায় আনব এবং তা সেন্ট্রালি নিয়ন্ত্রণ করা হবে।’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল, মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com