সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

জমি নিয়ে বিরোধ, বাবা ও ৪ বছরের মেয়েকে খুন করল প্রতিপক্ষ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ১৬৭ বার

জামালপুরের সরিষাবাড়ীতে বালু উত্তোলন সিন্ডিকেটের ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে একটি সংঘর্ষ তৈরি হয়। এতে প্রতিপক্ষের আঘাতে বাবা ও চার বছর বয়সী মেয়ের খুন হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ভোর বেলায় উপজেলার কৃষ্টপুর ব্রীজ সংলগ্ন ঝিনাই নদী থেকে পুলিশ বাবা-মেয়ের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তাদেরকে জেলা মর্গে পাঠানো হয়।

নিহত ওই বাবার নাম আ: আজিজ। আর তার মেয়ে জান্নাত। তারা কামরাবাদ ইউনিয়নের বয়েসিং গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বয়েসিং গ্রামের জালেক মন্ডলের ছেলে আ: আজিজ (৪৮) ও আজহার উদ্দীন সমর্থকদের মধ্যে বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনায় উভয় পক্ষের আদালতে মামলা চলছে। আ: আজিজ বুধবার আদালতে মামলার হাজিরা দিয়ে সন্ধ্যার পর বাড়িতে আসেন। মুহূর্তের মধ্যে প্রতিপক্ষ আজহার উদ্দিন গং সংবাদ পেয়ে আ: আজিজের বাড়িতে হামলা চালায়। এ সময় আ: আজিজ তার চার বছরের মেয়ে শিশু জান্নাতকে নিয়ে আত্মরক্ষার জন্য বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করেন। কিন্ত পারেননি। পিছু নেয়া প্রতিপক্ষ আজহার উদ্দীন গং কৃষ্টপুর ব্রীজ সংলগ্ন ঝিনাই নদীর পাড়ে আ: আজিজ ও তার মেয়ে জান্নাতকে ধরে নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে। পরে বাবা-মেয়ের লাশ নদীতে ফেলে দেয় তারা।

নিহত আ: আজিজের স্ত্রী রত্না বেগম জানান, কী দোষ করেছিল আমার স্বামী ও একমাত্র শিশু মেয়ে জান্নাত (৪)। আজহার, আলমগীর, আলআমিন, গুধু, মোহাম্মদ, বাবু, সাগর, রুবেলরা আমার স্বামী ও মেয়ে জান্নাতকে পিটিয়ে হত্যা করেছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

অফিসার ইনর্চাজ (ওসি) রকিবুল হাসান জানান, বৃহস্পতিবার ভোরে সংবাদ পেয়ে কৃষ্টপুর ব্রীজ সংলগ্ন ঝিনাই নদী থেকে আ: আজিজ ও জান্নাতকে মৃত অবস্থায় উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকা থেকে চারজনকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকেই আজহার ও তার সমর্থকেরা পলাতক রয়েছে বলে জানা গেছে। থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com