শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

৫ উইকেট পতনের পর লড়ছেন জয়-লিটন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ২০৯ বার

ডারবান টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের প্রথম ইনিংসে ৫ উইকেট পতনের পর দলের হাল ধরেছেন মাহমুদুল হাসান জয় ও লিটন দাস। জয় এখন পর্যন্ত করেছেন ৬৪ রান আর লিটন আছেন ২৮ রান নিয়ে। খেলা শেষ হয়েছে ৬৫ ওভার।

জয়ের এ সংগ্রহে রয়েছে ৬টি চার ও ১টি ছক্কার মার। আর লিটনের রয়েছে ৫টি চারের মার।

সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ৩৬৭ রানে থেমে যাওয়ার পর ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। কিন্তু মাত্র ২৫ রানে ওপেনিং জুটি ভেঙে যাওয়ার পর নিয়মিত উইকেট হারানোয় ভালো অবস্থানে থেকে দিন শেষ করতে পারেনি টাইগাররা। দিন শেষে মাত্র ৯৮ রান তুলতেই বাংলাদেশের নেই ৪ উইকেট।

এদিনের শুরুতেই মাত্র ৯ রান করে সাদমান ইসলামের বিদায়ের পর আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় দ্বিতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্তকে নিয়ে চেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু নাজমুল তাকে যোগ্য সঙ্গ দিতে পারলেন না, দলের ৮০ রানের মাথায় মাত্র ৩৮ রানে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।

অধিনায়ক মুমিনুল হক তো দলকে আরো বিপদে ফেলে শূন্য রানে ফিরে গেলেন। তিনি যখন ক্যাচ তুলে দিয়ে আউট হন, তখনো দলের রান ৮০। অভিজ্ঞ মুশফিকও দিনটি শেষ করতে পারলেন না, মাত্র ৭ রান করে তিনিও মুমিনুলকে অনুসরণ করে প্যাভেলিয়নের দিকে হাঁটেন। দলের অবস্থা তখন ৯৪ রানে ৪ উইকেট।

দলের বিপদের মুখে দিন শেষে ওপেনার মাহমুদুলের সাথে যোগ দেন তাসকিন আহমেদ। তাকে মূলত ‘নাইট ওয়াচম্যান’ হিসেবে নামানো হয়েছে। তবে তিনি নিজের কাজটা ঠিকঠাক মতো করতে পেরেছেন। রানের খাতা খুলতে না পারলেও শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছাড়েন তাসকিন। আর মাহমুদুল অপরাজিত থাকেন ৪৪ রানে।

শনিবার তৃতীয় দিনে তাসকিনকে নিয়ে দিনের খেলা শুরু করেন মাহমুদুল। কিন্তু তাসকিন ১০ বল খেলে ১ রান করেই বিদায় নেন।

এরপর লিটন দাসকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন জয়।

বৃহস্পতিবার টসে জিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com