বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

পুতিন নৃশংস, যুদ্ধাপরাধী : বাইডেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২২৪ বার

ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী বুচা শহরে রুশ বাহিনী বেসামরিক নাগরিকদের ওপর যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যায়িত করে বাইডেন বলেছেন, বুচা শহরে বেসামরিক নাগরিকদের ওপর সংঘটিত নৃশংসতার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের বিচার’ অনুষ্ঠিত হতে পারে। পুতিনকে সেই বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। খবর বিবিসি ও আল-জাজিরার।

বুচায় গণহত্যার ঘটনায় বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুতিনকে উদ্দেশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘এই লোকটি নৃশংস।’ পুতিন একজন যুদ্ধাপরাধী।’

তবে রাশিয়া বলছে, বুচায় নৃশংসতার ছবি ইউক্রেনের সাজানো। যদিও তাদের দাবির পক্ষে কোনো প্রকার তথ্য-প্রমাণ দিতে পারেনি মস্কো।

সোমবার বাইডেন সাংবাদিকদের বলেন, বুচার গণহত্যা নিয়ে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের পথ খুঁজছেন তিনি।

এর আগে গত শনিবার ইউক্রেন জানায়, রুশ বাহিনীর কাছ থেকে রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নেওয়ার পর আশপাশের এলাকায় পড়ে থাকা শত শত লাশ গণকবর দিয়েছে তারা। কিয়েভের নিকটবর্তী কমিউটার শহর বুচায় এ গণকবর দেওয়া হয়।

বুচার মেয়র আনাতোলি ফেডোরুক বার্তা সংস্থা এএফপিকে সেসময় বলেছিলেন, ‘আমরা ইতিমধ্যেই ২৮০ জনকে গণকবর দিয়েছি।’ তিনি বলেন, ব্যাপকভাবে বিধ্বস্ত হওয়া বুচার রাস্তা লাশে ছেয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com